পবিত্র রমজান মাস উপলক্ষে মোবাইল
ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড
তার গ্রাহকদের জন্য ডাবল বোনাস
ক্যাম্পেইন চালু করেছে।
সোমবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানায়, ক্যাম্পেইনের আওতায় রিচার্জ
এবং তা ব্যবহার উভয় ক্ষেত্রেই ডাবল
বোনাস উপভোগ করতে পারবেন
গ্রাহকরা।
২৮ টাকা অথবা ৫৮ টাকা রিচার্জে
গ্রাহকরা সমপরিমাণ বোনাস টকটাইম
পাবেন, যা ব্যবহার করে রবি থেকে রবি
নেটওয়ার্কে কথা বলা যাবে।
এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা
পর্যন্ত প্রতি পাঁচ মিনিট কথা বললে ৫
মেগাবাইট বোনাস ইন্টারনেট উপভোগ
করতে পারবেন গ্রাহকরা। এ বোনাস
ইন্টারনেট গ্রাহকরা উপভোগ করতে
পারবেন পরবর্তী দিনের রাত ১২টা থেকে
বেলা ১২টা পর্যন্ত।
২৮ টাকা রিচার্জে ২ দিন এবং ৫৮ টাকা
রিচার্জে ৩ দিন বোনাসের মেয়াদ
থাকবে, যা রিচার্জের দিন থেকে কার্যকর
হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।
রবি গ্রাহকরা প্রতি সপ্তাহে পাঁচ টাকার
বিনিময়ে তিনটি ইসলামিক ভ্যালু অ্যাডেড
সার্ভিস (আইভিআর, সেহরি-ইফতার
এলার্ট ও নামাজ এলার্ট) গ্রহণ করতে
পারেন। এজন্য তাদের *৮১৫৫*৮*১#
নাম্বারে ডায়াল করতে হবে। শর্ট
কোডটি ডায়াল করার ৭২ ঘন্টার মধ্যে
ভ্যালু অ্যাডেড সার্ভিসটি চালু হবে বলে
জানায় রবি।
Stay with Easy Tips And Tricks
Comments
Post a Comment